
বগুড়ার নবগঠিত উপজেলা মোকামতলা মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুরাদপুর গ্রামের মীর এন্ড রুবেল এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাবাড়ি শিমুলবাড়ি এলাকার মো. নুরুজ্জামান মিয়ার ছেলে মো. মজিদুল ইসলাম (৪০) এবং একই থানার ভুরিয়ার কুটি এলাকার মৃত আনসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫২)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
