জনগণের কন্ঠ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিত্ব কায়সার ভূঁইয়া স্বপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ বুধবার ২৮ই অক্টোবর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে তারা যাত্রা করেন। পবিত্র ওমরাহ পালনকালে তিনি ও তার পরিবারের সদস্যরা যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং সুস্থ ও সুন্দরভাবে ওমরাহর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য বন্দর উপজেলা ও মদনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া ও খাস মোনাজাত চেয়েছেন। সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়া কায়সার ভূঁইয়া বলেন, “পবিত্র কাবা শরীফ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সপরিবারে রওয়ানা হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফরকে সহজ করেন এবং আমাদের দোয়া কবুল করেন। সফরকালে আমি মদনপুরবাসী, বন্দর উপজেলার সর্বস্তরের জনগণ এবং সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করব। এদিকে কায়সার ভূঁইয়া স্বপরিবারে ওমরাহ পালনে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাঁর ও তাঁর পরিবারের সার্বিক কল্যাণ, নিরাপদ ভ্রমণ ও সুস্থতা কামনা করেছেন।
