
মাওলানা রেজাউল করিম
প্রতিনিধি || নওগাঁ জেলা
নওগাঁ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ণ প্রকল্পে চলছে চরম ভোগান্তি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় সাধারণ উন্নয়ন খাতে রাস্তা সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে আশ্রয়ণ প্রকল্পে প্রবেশের কোনো রাস্তা নেই ।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার জন্য বাসিন্দাদের কাঁদা-জল নিচু জমির উপর ভরসা বর্ষা মৌসুমে নিত্য দিনের সাথী । বরাদ্দকৃত অর্থ তুলে রাস্তা সংস্কারের কাজ হয়েছে- এমনটি দেখানো হয়েছে অফিসিয়াল রেকর্ডে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি আজামুদ্দীন প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ‘ম্যানেজ’ করে সরকারি বরাদ্দ ।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবার বলেন
“আমাদের কোনো রাস্তা নেই। হেঁটে কষ্টকর, বিশেষ করে বাচ্চা আর অসুস্থ মানুষ নিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা ছাড়া আমরা বন্দী আছি।তারা আরো ও বলেন,আশ্রয়ণ প্রকল্পটি মেন রাস্তা থেকে একটু দূরে অন্যের জমির উপর দিয়ে আসতে হয়।জমির মালিক গণ মাঝে মধ্যে বাসের বেড়া দিয়ে ঘিরে দেয়।আমাদের রাস্তা একান্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি আজামুদ্দীন জানান—রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু আমরা হাতে পাই মাত্র ৭৫ হাজার টাকা। সেই টাকারী কাজ করা হয়েছে ভাই ।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনিরুল ইসলাম বলেন—এটি আমার পূর্বের কর্মকর্তার আমলে হয়েছে। আমি বিষয়টি জানি না ভাই ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন—এটি আমার দায়িত্বকালীন সময়ে হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা এবং প্রকল্পের জন্য একটি সুষ্ঠু রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
মাওলানা রেজাউল করিম নওগাঁ