শিবগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মোঃ গোলাম রব্বানী তালুকদার,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হিরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানের নির্দেশনায় শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি হাতীবান্ধা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে রনির গ্যারেজের সামনে সন্দেহভাজনদের দেখে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম লিটন মিয়া (৪৫), তিনি হাতীবান্ধা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
অন্যদিকে, পুলিশ আরেকটি অভিযানে মহাস্থান নামাপাড়া গ্রাম থেকে ২ দশমিক ৮০ গ্রাম হিরোইনসহ দুইজনকে আটক করে। তারা হলেন— মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬০) এবং মৃত বাবলু মিয়ার ছেলে জাকির হোসেন (৪৬)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।