মো: গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জিয়াউর রহমান। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) তিনি শিবগঞ্জ সদর, ময়দানহাট্টা, কিচক ও আটমূল ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন সবসময় সহযোগিতায় থাকবে।”
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন। স্থানীয় জনপ্রতিনিধি, মণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।