
মিহাদুল ইসলাম, প্রতিনিধি, বদলগাছি নওগাঁ।
নওগাঁর পোরশা উপজেলার শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদে এক ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টায় নূর মোহাম্মদ নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। রাত ৯টার পর বাড়ি না ফেরায় তার মা মোসাম্মৎ ফাতেমা বেগম খোঁজাখুঁজির জন্য মসজিদে যান। সেখানে শিশুর জুতা দেখতে পান, কিন্তু মসজিদ অন্ধকারে ছিল। পরে দরজা ধাক্কাধাক্কি করে খোলার সময় শিশুর পায়জামার ফিতা লাগাতে দেখা যায়।
শিশুকে জিজ্ঞাসা করলে সে জানান, তার সাথে খারাপ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আসামিকে সাইকেলে পালাতে দেখেন এবং ধরার পর জানতে পারেন, মসজিদের ভিতরে মাদুরে শুইয়ে শিশুর পায়জামা খুলে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা করা হয়েছিল।
ভিকটিমের মা পোরশা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ অনুযায়ী রুজু হয়েছে।
পোরশা থানার ইনচার্জ মিন্টুর রহমান বলেন, “আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এলাকাবাসী দাবি করেছেন, আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।