মো:-গোলাম রববানী তালুকদার, বগুড়া:-বগুড়ার শিবগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ ফরিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি শিবগঞ্জ থানায় যোগদান করেন।
মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর থেকেই তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মোঃ ফরিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,
“অপরাধ দমন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। পুলিশ-জনতা সম্পর্ক আরও দৃঢ় করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, শিবগঞ্জবাসীর আস্থা ও বিশ্বাস অর্জনই হবে তার প্রথম কাজ।
উল্লেখ্য, এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)–এর টঙ্গী পূর্ব থানায় ওসি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।