Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা আফরিনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালা’য় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু ও আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক এম. উজ্জ্বল এবং সদস্য অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, হারুন অর রশিদ, মনোয়ার হোসেন, পুলক রায়, আব্দুল আলিম, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, আল আমিন ও তাওহিদুজ্জামান রোমান।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিন দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহায়তার আশ্বাস দেন।