
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নান্দিয়ারা গ্রামের কামার বাড়ির বাসিন্দা ইসমাইল হোসেন (পিতা: মমিন হোসেন), পেশায় একজন দিনমজুর, বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, জীবিকার তাগিদে গাছের ডাল কাটতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তার দুই পা এবং কোমরের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মগবাড়ির পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকদের মতে, তার সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অপারেশনের প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর আহত হওয়ায় পরিবারটি চরম সংকটে দিন কাটাচ্ছে।
এমতাবস্থায় ইসমাইল হোসেনের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তার প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয় এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৯৬৮৬৯৯৪১৩
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আপনার সামান্য সহায়তাই একটি অসহায় পরিবারের জন্য বেঁচে থাকার আশার আলো হতে পারে।
সংবাদ প্রেরক:
মোঃ নাছির উদ্দিন
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি
জনগণের কন্ঠ
