
ফিরোজ হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় এক শিশু ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়িতে ডেকেনিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করার পর মাত্র দু’ ঘন্টার মধ্যেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৪০) কে আটক করেছেন থানা পুলিশ। শিশু ছাত্রী ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার ২ মে দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার ধোপাপাড়া গ্রামে। ঘটনাটি গ্রাম্য সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান এলাকার কতিপয় মাতব্বরা। অবশেষে এঘটনায় ভিকটিম শিশু ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ৭ মে রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করলে। রাতেই রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র দু’ ঘন্টার মধ্যেই অভিযুক্ত আব্দুর রাজ্জাককে আটক করেন। আটককৃত আব্দুর রাজ্জাক হলেন রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মামলার এজাহার সুত্রে জানাগেছে, স্থানিয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ঐ শিশু ছাত্রী (১১) গত ২ মে শনিবার দুপুরে টিফিন বিরতিতে স্কুল থেকে বাসাতে খাবার খেতে যায়। খাবার খেয়ে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ঐ শিশু ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে বাড়ির ভিতর ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী আব্দুর রাজ্জাক কে গ্রেফতার পূর্বক আজ শুক্রবার ৮ মে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারী স্বাস্থ পরীক্ষার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
