চিত্র: জনগণের কন্ঠ

বন্দর উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্লাবের কার্যক্রম সচল রাখা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে ৩ সদস্যবিশিষ্ট একটি এডহক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১১ মে) বাদ মাগরিব বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি জি কে রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।
সভায় উপস্থিত সদস্যরা জানান, বর্তমান কমিটির মেয়াদ র্উত্তীর্ণ হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্তির প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরে সর্বসম্মতিক্রমে জি কে রাসেলকে আহ্বায়ক, শরীফ হাসান চিশতীকে সদস্য সচিব এবং সোহেল ইসলামকে সদস্য করে ৩ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। নবগঠিত এডহক কমিটিকে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করে আগামী ২৩ মের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
