
আসন্ন ইউপি নির্বাচনে নান্দিয়ারা ওয়ার্ডে আলোচনায় ওমর ফারুক নাঈম।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ২নং ওয়ার্ড নান্দিয়ারা এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ওমর ফারুক নাঈম।
স্থানীয় জনগণের সাথে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা, সমাজ উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ওমর ফারুক নাঈম বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের জনগণ চাইলে তাদের সেবা করার সুযোগ নিতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নান্দিয়ারা এলাকায় ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন আরও গতিশীল হবে।
মোঃ নাছির উদ্দিন
রামগঞ্জ উপজেলার প্রতিনিধি
জনগণের কন্ঠ

