

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। ভবিষ্যতেও একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করতে চান। এজন্য তিনি ইউনিয়নবাসীর আন্তরিক সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
এ সময় তিনি ১০ নং ভাটরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
