
ভোলা জেলার লালমোহন উপজেলাধীন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বজ্রপাতে ১ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটনা ঘটেছে।
আজ (২২ মে) রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় লালমোহন উপজেলাধীন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বজ্রপাতে ১ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটনা ঘটেছে।
উক্ত স্কুল শিক্ষার্থী উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ ৮ নং ওয়ার্ডের ফয়েজ দালালের নাতি, নিজাম উদ্দিনের ছোট ছেলে নাঈম।
জানা যায়, আজ বিকাল ৫ ঘটিকার সময় উক্ত শিক্ষার্থী তার বন্ধুদের সাথে মাঠে খেলা করতে ছিল। হঠাৎ প্রচন্ড বজ্রপাতে নাঈম (১২) নিহত হয়।
এমন ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
