
বদলগাছী উপজেলার গোবরচাপা কিন্ডার গার্ডেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে গৌরী (০৭) নামে এক স্কুলছাত্রী। আজ খোকন পাহানের দুপুরে গোবর চাপা বাজার হতে আনুমানিক ৩০০-৩৫০ মিটার দক্ষিণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৌরী পাহান চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস ওয়ানের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী দুপুরে স্কুল ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল গৌরীপাহান। সে গোবরচাপা বাজার থেকে দক্ষিণ দিকে ৩০০-৩৫০ মিটার দূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গৌরী পাহান রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে পিকআপটি সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে গৌরীর এমন অকাল ও নির্মম মৃত্যুতে তার পরিবার এবং চাপাইনগর গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
