
আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মারফত আলী শেখ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী সাহেবের হাতে গড়া সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি নালিতাবাড়ী উপজেলা যুবদলের সদস্য আহ্বায়ক কমিটির সদস্য, ১নং পোড়াগাঁও ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার এবং সাবেক যুবসমাজ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
