
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ২নং নন্নী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ সরকার মাস্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে সবাই যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি নন্নী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
