
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি নয়াবিল ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
