
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তরুণ সমাজসেবী মো. শরিফুল ইসলাম জনসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার ফলে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত শরিফুল ইসলাম বর্তমানে এলাকার উন্নয়ন ও জনকল্যাণকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
মানবতার সেবাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দূত’ ফাউন্ডেশন । প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো সামাজিক, মানবিক বা উন্নয়নমূলক কাজে শরিফুল ইসলামকে সবসময় সক্রিয় দেখা যায়। তিনি নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ রাখেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষামুখী ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের বিষয়ে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
এছাড়াও তিনি বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক,রাজনৈতিক অঙ্গনেও একজন কর্মীবান্ধব ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত শরিফুল ইসলাম। তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডের কারণে তাকে কিচক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় দেখা যাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কিচক ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন। তারা মনে করেন, সততা, পরিশ্রম, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে শরিফুল ইসলাম আগামী দিনের জননেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং জনসেবার আদর্শকে ধারণ করে এগিয়ে চলা মো. শরিফুল ইসলাম আজ কিচক ইউনিয়নের উন্নয়ন প্রত্যাশী মানুষের কাছে একটি পরিচিত নাম। জনগণের কল্যাণে তার চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় মহলে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে।
