
আগামী ১২/০৬/২০২৬ ইং তারিখে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ৮নং দেয়াড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মহাসিন আলী, উপস্থাপনা করেন সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন মিন্টু, এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই, ৮নং দেয়াড়া ইউনিয়ন বিনপির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাগর, দেয়াড়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়াডের বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক সহ যুবদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, ছাত্রদল সহ আগামী দিনের দেয়াড়া ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ।
