
নওগাঁর বদলগাছিতে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১২০:০০ ঘটিকায় উপজেলার তাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম মোঃ আল আমিন (২২)। তিনি বদলগাছি থানার তাজপুর গ্রামের মোঃ মোকসেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে “টিম বদলগাছি” থানা পুলিশ তাজপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বদলগাছি থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
