
নওগাঁর বদলগাছিতে চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১১ জুন) বৈকাল ৩:০০ ঘটিকায় উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিগন ১. শ্রী নিখিল চন্দ্রের ছেলে, পলাশ চন্দ্র(৫৬),২. মোঃ দেলায়ার হোসের ছেলে সিফাত হোসেন(২২), ৩. গোলাম মোস্তফার ছেলে, মোঃ রফিকুল ইসলাম, ৪. বেলাল হোসেনের ছেলে মোঃ সুজন হোসেন, তারা সকলেই বদলগাছি থানার সেনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে “টিম বদলগাছি” থানা পুলিশ সেনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিগনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
