
অভিযানে ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া-এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৫টি কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মহাস্থান হাজীপাড়া এলাকার মোঃ শহিদুল ইসলাম (৫২), বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া এলাকার মোঃ শাহজাহান (৫৫) এবং একই এলাকার মোঃ ফারুক হোসেন লজেন (৪৯)।
অভিযান চলাকালে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত তিন আসামিকেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
