আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫
নতুন নির্দেশনা না মানলে, প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত।
বুধবার (২০ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি সকল প্রতিষ্ঠান প্রধান বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়,মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রপ্তিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন (এমপিও) দেওয়া হয় না এই ধরনের অভিযোগ আসে। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছে। কোন কারণ ব্যতীত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত না করতে পারলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল এবং কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তাদের খোরপোষ ভাতাও বন্ধ করা যাবে না।
এছাড়াও কর্মরত শিক্ষক কর্মচারীরা বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প পদ্ধতি রাখা হয়। যেমন, সুপার বা অধ্যক্ষ না থাকলে সহ. সুপার বা উপাধ্যক্ষ এবং সহ.সুপার বা উপাধাক্ষ্য না থাকলে জোষ্ঠ্য শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কে প্রতিস্বাক্ষর করার ক্ষমতা দেয়া হয়েছে।
প্রাতিষ্ঠানিক শৃংখলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। নির্দেশনা পালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত, সর্বশেষ পরিমার্জিত)’ অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।
জনগণের কন্ঠ.কম