বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পেলেন খন্দকার রিজন আহমেদ । রিজন আহমেদ একজন সফল ব্যবসায়ী, শিক্ষানুরাগী , সমাজসেবক ও তারুন্যের আইডল। চুয়াডাঙ্গাবাসী বিশ্বাস করে যে, খন্দকার রিজন আহমেদ ক্রীড়াঙ্গনকে অনেক উচুতে নিয়ে যাবে।

খন্দকার রিজন আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন , “আলহামদুলিল্লাহ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি।এ সম্মানের জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে সর্বদা কাজ করে যাবো।
দোয়া ও সহযোগিতা কামনা করছি ”