ফেরদৌস ফরাজী|| নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে পাঁচ টাকা বাস ভাড়া বর্ধন করা নিয়ে নানা গুঞ্জনের সমাধান দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা।
তিনি আজ (২২ আগস্ট শুক্রবার) সকাল ১০ টায় ফেসবুক পোস্টের মাধ্যমে জানান,
অনিবার্য কারণ বশত গত ২০/০৮/২০২৫ তারিখে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।
আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট ও
চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
২২ আগস্ট, ২০২৫