
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৯ ই জুলাই ২০২৬ খ্রিঃ বিকাল ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্রীরামপুর বাজারের উত্তর পশ্চিম কর্ণারে পলাতক আসামী মিঠু এর দোকান ঘরের সামনে অপারেশন পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৪), পিতা- ফেরদৌস হোসেন, সাং- কয়া ভবাণীপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ’কে গ্রেফতার করে। এসময় মিঠু নামের অপর আসামি কৌসলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা প্রকৃয়াধীন।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় তার সহযোগী অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
র্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় তার সহযোগী মিঠু পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, জব্দ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
