জনগণের কন্ঠ

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চিটাগাংরোড শাখায় আন্তঃশাখা হিফয প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শাখার প্রিন্সিপাল ইনচার্জ ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনির হোসেন হেলালী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ আবু তৈয়ব, শাখার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইয়াসিন আরাফাত, আমিনুল হিফয হাবিবুর রহমান, সহকারী আমিনুল হিফয আল আমিন, প্রতিযোগিতা গ্রুপের উস্তায হাফিয আবু রায়হানসহ অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।
শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির আলোকে প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শাখায় ৫ পারা, ১০ পারা, ১৫ পারা এবং ৩০ পারা গ্রুপের জন্য নির্ধারিত সংখ্যক প্রতিযোগী বাছাই কার্য সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ আশা করা যায় শিক্ষার্থীরা পর্যায়ক্রমে আঞ্চলিক এবং কেন্দ্রীয় প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে সক্ষম হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকলের কাছে দু’আ প্রার্থী।
