জনগণের কন্ঠ

আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯:০০ টায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার গ্রাউন্ড ফ্লোরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ কবির হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতা পর্ব আরম্ভ হয়। প্রতিযোগিতায় ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, পূর্ণ ৩০ পারা (হিফজ সম্পন্নকারী) এবং নাযেরাহ এই ৫টি গ্রুপে ১৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মোট ৩৩ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড প্রাপ্ত হন।
এ সময় প্রধান অতিথি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আসলাম মিয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ তুলে দিয়ে বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ জীবনবিধান। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে। তাই নতুন প্রজন্মকে কোরআনের সঠিক তিলাওয়াত, হিফজ ও এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় ফাউন্ডেশন এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনির হোসেন হেলালী ও আলি আজগর প্রতিটি বুথ পরিদর্শন করে প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন।
পরিদর্শক হিসেবে গাজীপুর শাখার প্রিন্সিপাল আবু সায়াদাত লুলু সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত থেকে নারায়ণগঞ্জ অঞ্চলের প্রতিযোগিতার মান নিশ্চিত করেন। এবং আগামীতে আরো মান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
