জনগণের কন্ঠ

দামগড় ইউনিয়নের ইস্পাহানি এলাকায় ডালিয়া নামে এক প্রতিবন্ধী নারীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফারুক জাহিদ, আসলাম নিলুফা, লাকী,সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে প্রতিবন্ধী নারীর বড় বোন বাদি হয়ে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করছেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে হেনস্তা ও হামলা করা হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি উঠেছে। প্রতিবন্ধী নারীর ওপর এমন হামলা মানবিক ও সামাজিকভাবে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।
