0-0x0-0-0#

বগুড়ার শিবগঞ্জ থানা গেট সংলগ্ন এলাকায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য চালু রয়েছে নানা ধরনের আধুনিক ব্যাংকিং সেবা। হাতের নাগালে ব্যাংকিং সুবিধা পাওয়ায় স্থানীয় গ্রাহকদের সময় ও ভোগান্তি কমেছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ ও প্রদান, ফান্ড ট্রান্সফার, MICR চেক গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, বিভিন্ন ধরনের পেমেন্ট, বিনিয়োগের আবেদন গ্রহণ ও বিতরণ, বিনিয়োগের কিস্তি গ্রহণ, এটিএম কার্ড প্রদান, BEFTN-এর মাধ্যমে অন্য ব্যাংকে টাকা প্রেরণ এবং বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে
বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ গ্রাহকদের জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের ব্যাংকিং সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দূরের শাখায় না গিয়েই প্রয়োজনীয় অনেক লেনদেন সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের লক্ষ্য হচ্ছে আধুনিক ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর মাধ্যমে আর্থিক লেনদেনে সময় সাশ্রয়ের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে।
তবে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি লেনদেনের পর মোবাইলে এসএমএস এবং কম্পিউটার প্রিন্টেড রসিদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
থানা গেট সংলগ্ন সুবিধাজনক অবস্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম স্থানীয় মানুষের দৈনন্দিন ব্যাংকিং চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা গ্রাহকদের।
