
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী ইসলাহুল মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত তহবিল থেকে এতিম শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান।
এ সময় খালিদ হাসান আরমান বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। ভবিষ্যতেও তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজিয়া স্টোরের পরিচালক ও উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহীন, মিজানুর রহমান মজনু, মোজাফফর হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, লিওন, মিজান, জালামনা, বাদল, ডাক্তার আব্দুল আলিম, রানা প্রমুখ।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
