
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের পূর্ব নুনুজ গ্রামে পূর্ব নুনুজ গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মেলায় বিশেষভাবে নজর কাড়ে একটি লিচু গাছ তুলে দেওয়ার দৃশ্য। পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টার একটি লিচু গাছ তুলে দেন ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. ইমাম হোসেনের হাতে।
বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. ইমাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন ও বিতরণ করা হয়।
