Oplus_131072

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের পূর্ব নুনুজ গ্রামে পূর্ব নুনুজ গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. ইমাম হোসেন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা।
বৃক্ষ মেলার আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত অতিথিরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় জনগণের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জায়গায় বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
বৃক্ষ মেলায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক:
মোঃ মিহাদুল ইসলাম
বদলগাছী উপজেলা প্রতিনিধি, নওগাঁ
