
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গতকাল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
অভিযানের উদ্বোধনকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম. তাজুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা কলেজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মুন্টু, সাইদুর রহমান সাগর, আব্দুল হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা এ.কে.এম. ইদ্রিস আলী, আবু তাহের, সাবেক পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, আতিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, যুবদল নেতা আবু শাহিন, মাহাদী হাসান তমাল, ছাত্রদল নেতা মীর মুন, ব্যবসায়ী বাবুল শেখ, জালামনা ও আবুল কাশেমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
