
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের কালাপানি এলাকায় রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের গির্জাঘর নিজ অর্থায়নে মেরামত করে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও আলেফ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, মালয়েশিয়া প্রবাসী মো. ওবায়দুল ইসলাম সোহাগ।
গির্জাঘরটি মেরামত করে দেওয়ায় স্থানীয় আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতা দেখা গেছে। তারা এ উদ্যোগের জন্য ওবায়দুল ইসলাম সোহাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওবায়দুল ইসলাম সোহাগ জানান, মানুষের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই তার উদ্দেশ্য। সমাজের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে গুরুত্ব দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গির্জাঘরটি মেরামত করে দেওয়ায় তাদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হয়েছে। এ সহযোগিতায় তারা উপকৃত হয়েছেন। একই সঙ্গে তারা সোহাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
