Oplus_131072
- আনোয়ার উল্লাহ শরীফ
- জনগণের কণ্ঠ প্রতিনিধি (চরফ্যাশন ভোলা)
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে (২০১৮ সালে) প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী ও সন্তানকে খুন করেন স্বামী ও দেবর।
চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে স্ত্রী জাহানারা বেগম ও শিশু পুত্র আবিরকে (৮) হত্যায় স্বামী মাহাবুব আলম ওরফে মাফু ও ইব্রাহিম নামের দুই জনকে চরফ্যাসন ( চৌকি) অতিরিক্ত দায়রা জজ আদালত আমৃত্যু কারাদন্ড দিয়েছেন ।
মামলার অপর আসামী মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না থাকায় আদালত তাকে খালাস প্রদান করে। একই সাথে আদালত কারাদন্ড পাওয়া আসামীদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামীরা মাহাবুব ও ইব্রাহিম উভয়ে আপন ভাই।
বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ মো: শওকত হোসাইন আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। মামলা রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ ও আসামী পক্ষে এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সেখানে উপস্থিত ছিলেন।