৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর সিলেবাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে। এ সিলেবাসে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় আবশ্যিক বিষয়সমূহ এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। প্রতিটি আবশ্যিক বিষয়ের পূর্ণমানও সিলেবাসে দেওয়া আছে।