
মাওলানা রেজাউল করিম নওগাঁ
জেলা প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে ফতেজংগপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে বদলগাছী মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সভা অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়ড়া তেতুলিয়া ডিএম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দীন সাহেব উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান সাহেব। অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা ফতেজংগপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব সকল শিক্ষকের উদ্দেশ্যে বলেন আমাদের সকল শিক্ষককে শিক্ষার মানোন্নয়ন করার জন্য কাজ করতে হবে। এবং শিক্ষক সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন এমপিওভুক্ত শিক্ষক সমাজের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সমিতির অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন সমিতির ইউনিটি ধরে রাখতে হবে। মাদ্রাসা শিক্ষার বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়ড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুতফর রহমান, ইসমাইল পুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান, ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমানউল্লাহ দেওয়ান, নুনুজ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম,মিঠাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আনিসুর রহমান আনসারী, ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ সহ উপজেলার অনেক শিক্ষকবৃন্দ।