বগুড়ার শিবগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার, এক ব্যক্তি গ্রেফতার
মো: গোলাম রব্বানী তালুকদার
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল দেশীয় মদ (নেশা জাতীয় মাদকদ্রব্য) উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।