
মিহাদুল ইসলাম, প্রতিনিধি (বদলগাছি নওগাঁ)
নওগাঁ জেলার বদলগাছী উপজেলাধীন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক গণসংযোগ ও পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়, উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়পুর ইউনিয়ন আমির জনাব মাওলানা আব্দুল হাকিম ও সঞ্চালনা করেন মাওলানা কামরুজ্জামান সাহেব।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও নওগাঁ জেলা বায়তুল মাল সম্পাদক আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদলগাছী উপজেলা সভাপতি মো: আব্দুস সামাদ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিসে শুরা সদস্য ঢাকা উত্তর মহানগরীর সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মাহফুজুর রহমান সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ৪৮ নওগাঁ-৩( বদলগাছি মহাদেবপুর) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের ভিতরে বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
তিনি বলেন আমরা বিশ্বাস করি—আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব আসলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে এবং চাঁদাবাজী, টেন্ডারবাজী দুর হবে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই মানুষ পাবে প্রকৃত শান্তি ও নিরাপত্তা।
আসুন, আমরা সবাই মিলে সৎ নেতৃত্বের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ হই।