
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নালিতাবাড়ী পৌরসভায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভা এলাকায় সংঘটিত ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পৌর ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব জানান, গ্রেপ্তার সোহেল মুন্সী ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
