প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা
নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী বাজার সংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদ থেকে এসির বাহিরের ইউনিট (আউটডোর অংশ) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং মসজিদ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।
মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস প্রথমে এসির ইউনিটটি না দেখে বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করেন। তার তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
মসজিদ কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে অচিরেই বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল হাদি বলেন, “ঘটনাটি তদন্তের জন্য সভাপতি, সেক্রেটার, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আলম কে নিয়ে ৪ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কারা এই চুরির সাথে জড়িত তা দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।”