সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োজিত শিক্ষকদের জন্য এন্ট্রিপদ নবম গ্রেডের ভিত্তিতে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেকেন্দার আলী। বক্তব্য রাখেন একই বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম, শিক্ষক তানিয়া মাসুদা, ইমরান হোসেন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসীমউদ্দীন ও আবু হানিফ প্রমুখ।
পরে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।