Oplus_131072

ভোলার বোরহান উদ্দিনে বন্ধুর বাবার কোরআন তেলাওয়াত শুনে এক যুবক হিন্দু থেকে মুসলমান হয়েছেন।
গত (২৪ মে) রোজ রবিবার রাত ৯.৩০ মিনিটে এক সময়ের হিন্দু যুবক সজীব চন্দ্র দে থেকে বর্তমানে পরিচিত “আবদুল্লাহ আল ওমর” নামে।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২২ বছর বয়সী এক তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেন।
জানা যায়, বন্ধুর বাবার কোরআন তেলাওয়াত শুনে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে বিভিন্ন বই পড়াশোনা শুরু করেন এবং ধীরে ধীরে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
আবদুল্লাহ আল ওমর বলেন, পরকালের চিন্তা আমার মাথায় আসার পর থেকেই আমি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করি। এরপর আমি এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিই ।
তার এই সিদ্ধান্তে পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সকলেই তাকে শুভকামনা জানিয়ে নতুন জীবনের জন্য দোয়া করেন।
