ফেরদৌস ফরাজী || নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
গতকাল রোজ বুধবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় বিকাল ৩ টায় অর্ধ শতাধিক শিক্ষকদেরকে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ফিল্ড সুপার ভাইজার জনাব হাবিবুর রহমান । আরো উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার এবং কেয়ারটেকার মোহাম্মদ জাকির হোসেন।
সেখানে সকল শিক্ষকদেরকে সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে ২০২৬ সালের হজের জন্য প্রাক নিবন্ধন করতে মুসল্লিদের উৎসাহিত করার জন্য বলা হয়। সরকারিভাবে হজের প্রাক নিবন্ধন করতে হজ্ব পোর্টাল www.hajj.gov.bd এর মাধ্যমে অথবা কল সেন্টারে (১৬১৩৬) তথ্য প্রদানের মাধ্যমে প্রাক নিবন্ধন নিশ্চিত করতে বলা হয়।
সোনালী ব্যাংক সহ হজ কার্যক্রমে অনুমোদিত ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে হজযাত্রী প্রতি ৩০,০০০/-৳ (ত্রিশ হাজার টাকা) জমা করে প্রাক নিবন্ধন সনদ গ্রহণ করবে। নিবন্ধন ফি জমা দেয়ার ক্ষেত্রে বিকাশ সোনালী পে এবং অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবে।
হজে গমন ইচ্ছুক প্রাক নিবন্ধিত ব্যক্তি ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সোনালী ব্যাংকের যে কোন শাখায় প্রাথমিক নিবন্ধন ভাউচারের মাধ্যমে ৪,০০,০০০/-৳ (চার লক্ষ টাকা) জমা করে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
সরকারি মাধ্যমে হাজীদের প্রদেয় সেবা-সুবিধাবিদি
প্রতি রুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসন ব্যবস্থা ।
প্যাকেজ আপগ্রেডশন সুবিধা প্রদান।
সৌদি আরবে যাওয়া আসার ইকোনমিক ক্লাসের বিমান টিকেট সরবরাহ।
সরকারের পক্ষ থেকে সৌদি আরবে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
সরকারি খরচে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান।
পরিশেষে বন্দর উপজেলা মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমানের দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত সভা সমাপ্ত ঘোষণা করা হয়