কার্পাসডাঙ্গার কৃতি সন্তান মোছাঃ ফাতেমা খাতুন ১৮তম নিবন্ধনে বাংলা প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত। জানা গেছে,বাংলাদেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ১৮তম শিক্ষক নিবন্ধনে বাংলা বিষয়ে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ফাতেমা খাতুন। তিনি দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ নায়েব আলীর কন্যা। ফাতেমা খাতুন নিষ্ঠা, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনে সাফল্য অর্জন করে এই গৌরব অর্জন করেছেন। তিনি খুলনার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে বাংলা প্রভাষক পদে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তার এই অর্জনে পরিবার-পরিজন ও এলাকাবাসী গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।