জনগণের কন্ঠ

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে “যেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” শীর্ষক আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগস্ট (বুধবার) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে নারায়ণগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় অত্র শাখার শিক্ষা সচিব মোঃ মিজানুর রহমান রাসূল (সাঃ) এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ কবির হোসাইন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যক্তিগত জীবন ব্যবস্থা, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার হিফয ও জেনারেল বিভাগের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবকরা।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়স্পর্শী ইসলামী সংগীত, প্রাঞ্জল কবিতা আবৃত্তি এবং বিশ্বনবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থিত সবাইকে মুগ্ধ ও আলোড়িত করে।
আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর সুন্নাহ অনুসরণের আগ্রহ এবং আদর্শ জীবন গঠনের অনুপ্রেরণা সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষদিকে মহান আল্লাহর কাছে প্রিয় নবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
