
অদ্য ১৪/০৯/২০২৬ নওগাাঁ মুক্তির মোড়ে ৮ টি রিক্সা শ্রমিক সংগঠনের সমন্নয়ে সকাল ১১ টা থেকে দূপুর ২ টা পর্যন্ত এই অবৈধ ভাবে চাঁদা আদায়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ঐক্য জোটের সভাপতি শ্রমিক নেতা মোঃ এহসান আলী, ও মানব বন্ধনে নওগাঁ ঐক্যজোটের সকল সংগঠনের কয়েক হাজার শ্রমিক এবং নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা ও ঐক্য জোটের প্রধান উপদেষ্টা মোঃ আঃ মতিন,আরও বক্তব্য রাখেন, ঐক্য জোটের সাঃসম্পাদক মোঃআঃমতিন,৩৮৮ সংগঠনের সাঃসম্পাদক সমসের আলী,৩৯৯ সংগঠনের সাঃসম্পাদক মোঃইসমাইল হোসেন, ৫৬৯ সংগঠনের সাঃসম্পাদক খোকন মৃধা,সাবেক সাঃসম্পাদক ইনছের আলী প্রমূখ।
বক্তারা বলেন বর্তমান সরকার প্রধান, প্রধান মন্ত্রী তারেক রহমানের কোঠর নির্দেশনা উপেক্ষা করে রাজনৈতিক দলের ব্যানারে কিছু লোক হঠাৎ করে, একটা শ্রমিক সংগঠনে নাম দিয়ে রশিদের মাধ্যমে, সমস্ত নওগাঁ শহরে, হাজারো রিক্সা শ্রমিকের কাছ থেকে ১০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি হিসেবে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। নওগাঁ জেলা শহরে আমাদের ৮ টি সরকারি অনুমোদিত সংগঠন আছে, এর মধ্যে আবারও নতুন করে গত একমাস থেকে এই অবৈধ চাঁদা উত্তলন শুরু হয়েছে। আমাদের জানামতে একমাসে প্রায় ১০ লক্ষ টাকা চাঁদা আদায় করেছে।
নতুন করে একটি শ্রমিক সংগঠন তৈরি করে, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে, তারা শ্রমিকদের কাছে নগদ যা পাচ্ছে ২শত,৫ শত তা নিচ্ছে এবং ১ মাস সময় বেঁধে দিচ্ছে যে একমাসের মধ্যে ৫ হাজার টাকা পরিষোধ না করলে, নওগাঁ শহরে রিক্সা চালাতে পারবে না।
মুক্তির মোড় গভঃরেজিঃনম্বর ৩৯৯ এর সাঃসম্পাদক মোঃ ইসমাইল হোসেন বলেন,আমরা জেলা প্রশাসক কে এই অবৈধ চাঁদা উত্তলনের প্রতিবাদে স্বারক লিপি দিব।এর বিহিত না হলে আমরা নওগাঁ ১১ উপজেলা সহ কেন্দ্রীয় ফেডারেশন কে নিয়ে বড় আন্দোলনে যাব। আমরা দিনে কয়টাকা কামাই করি? এই কামাইয়ের মূল টাকা মালিক কে দিয়ে, যে টুকু টাকা বাঁচে তা দিয়ে আমাদের পরিবার চলে না,বিদ্যুৎ বিল বাড়ানোর জন্য, রিক্সার ব্যাটারীর চার্জ ও বেড়ে গেছে।
আমরা খেয়ে না খেয়ে, কোন দিন,অনাহারে, অর্ধআহারে পরিবার কে নিয়ে জীবন যাপন করতে হয়।মরার উপর খাড়ার ঘা, এই অবৈধ চাঁদা আমরা কোথা থেকে দিব বা আমরা কি খেয়ে বেঁচে থাকবো? সরকার প্রধানের কাছে আমাদের আকুল আবেদন এই অবৈধ চাঁদাবাজদের হাত হতে এই দিন মজুর খেঁটে খাওয়া রিক্সা চালকদের পরিবার গুলোকে রক্ষা করুনঃ।
