
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের স্থলচান্দা কোচপাড়ায় কোচ আদিবাসী সম্প্রদায়ের যাতায়াতের কাঁচা রাস্তার ভেঙে যাওয়া অংশ সংস্কার করা হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী উবায়দুল ইসলাম সোহাগের উদ্যোগে এ সংস্কারকাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ কাঁচা রাস্তার একটি অংশ ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উবায়দুল ইসলাম সোহাগের উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করা হয়। এতে ওই এলাকার বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয়রা জানান, উবায়দুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে কাঁচা রাস্তার ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে উদ্যোগ নিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় স্থলচান্দা কোচপাড়ার রাস্তার সংস্কারকাজ করা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী ও আলেপ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. উবায়দুল ইসলাম সোহাগ বলেন, “জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ নিয়ে আসছি। জনগণ আমাকে নির্বাচিত করলে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, এ ধরনের জনকল্যাণমূলক কাজগুলো ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ্। আমি ইউনিয়নের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে সাধ্যমতো কাজ করে যেতে চাই।”
সংস্কারকাজের ফলে স্থলচান্দা কোচপাড়ার বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে অনেকটা স্বস্তি এসেছে বলে জানান স্থানীয়রা।
